সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
No menu items!
বাড়িআন্তর্জাতিকসাবাহ উপকূলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

সাবাহ উপকূলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপ–এর সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। স্থানীয় সময় সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ৫৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহের রাজধানী কোটা কিনাবলু থেকে প্রায় ১০০ কিলোমিটারের কম উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৬১৯.৮ কিলোমিটার। গভীরতা অনেক বেশি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি। তাদের মতে, গভীর সমুদ্রতলে কম্পন হওয়ায় সুনামির ঝুঁকি নেই।
এদিকে মালয়েশিয়া আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৬.৮ হিসেবে রেকর্ড করেছে। সংস্থাটি আরও জানায়, সাবাহের পশ্চিম উপকূল ছাড়াও সারাওয়াক রাজ্যের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের কম্পন অনুভূত হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ