রবিবার, মার্চ ৮, ২০২৬
No menu items!
বাড়িআন্তর্জাতিকতেহরানের তেল শোধনাগারে ইসরায়েলি হামলা, আকাশজুড়ে আগুনের কুণ্ডলী

তেহরানের তেল শোধনাগারে ইসরায়েলি হামলা, আকাশজুড়ে আগুনের কুণ্ডলী

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার পর ইরানের রাজধানী তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। হামলার পর রাতের আকাশজুড়ে আগুনের কুণ্ডলী ও ধোঁয়ার আভা দেখা যায়।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তেহরানের দিগন্তজুড়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের ‘বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে’ হামলা চালিয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের ইতিহাসে এ ধরনের বেসামরিক শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ঘটনা বিরল।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ হামলার জন্য ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন’ অর্থাৎ ইসরায়েলকে দায়ী করেছে।
জানা গেছে, আক্রান্ত তেল শোধনাগারটি তেহরানসহ ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে জ্বালানি সরবরাহ করে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ দাবি করেছে, তেহরানে যেসব স্থাপনায় তারা হামলা চালিয়েছে সেগুলো ইরানি শাসনগোষ্ঠী বিভিন্ন সামরিক সংস্থায় জ্বালানি বিতরণের কাজে ব্যবহার করত।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ