শনিবার, মে ৯, ২০২৬
No menu items!
বাড়িআন্তর্জাতিকশপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। নতুন সরকারের মন্ত্রীরা শপথ নিয়েছেন। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি।

আজ শনিবার (০৯ মে) স্থানীয় সময় বেলা ১১টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠান শুরু হয়।

দুপুরে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেন। এর পর শুভেন্দুর পিঠ চাপড়ে দেন  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে অভিবাদন জানান। মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। খবর এনডিটিভি, আনন্দবাজার ও এপিবি আনন্দের।

অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে অনুষ্ঠানস্থলে হাজির হন নরেন্দ্র মোদি। ছাদ খোলা গাড়িতে মোদির পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তারা তিনজন হাত নেড়ে জনতাকে অভিবাদন জানান।

আগেই অনুষ্ঠানস্থলে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। শপথ মঞ্চে দেখা গেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, জেপি নাড্ডাকে।

সূত্র: এনডিটিভি

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ