কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কুয়েতের কর্তৃপক্ষ। এতে বিমানবন্দরের রাডার সিস্টেমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী বা বিমানবন্দর কর্মী আহত হননি। খবর আল-জাজিরার।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি জানান, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। ড্রোনগুলো বিমানবন্দরের রাডার সিস্টেমে আঘাত হানে। তবে সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘৫০তম হামলা’ শুরু করেছে।
প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা ও ফুজাইরাহ, বাহরাইনের জুফায়রা ও পঞ্চম নৌবহর, কুয়েতের আলি সালেম এবং জর্ডানের আল-আজরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
