বাড়িআন্তর্জাতিককাতারের বৃহৎ গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫৪; নিখোঁজ ১৮

কাতারের বৃহৎ গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫৪; নিখোঁজ ১৮

কাতারের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র রাসলাফফানে আকস্মিক ও শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছেন। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর গালফ নিউজ ও সিনহুয়ার।

ঘটনার পরপরই কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাসলাফফান গ্যাসক্ষেত্রের অভ্যন্তরে কারিগরি ত্রুটির কারণে এ বিস্ফোরণের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ও বিশেষায়িত উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জোরদার তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
বিস্ফোরণের তীব্রতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রথমে এটিকে শক্তিশালী ভূমিকম্প কিংবা নতুন কোনো সামরিক হামলা বলে মনে করেছিলেন।
তবে কাতার কর্তৃপক্ষ জনগণকে আশ্বস্ত করে জানিয়েছে, দুর্ঘটনাস্থলের বাইরে কোনো ধরনের ক্ষতিকারক গ্যাস বা বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ