রবিবার, মার্চ ১, ২০২৬
No menu items!
বাড়িআন্তর্জাতিকইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রোববার (১ মার্চ ২০২৬) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। খামেনিকে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ অস্ত্র হামলায় নিহত হয়েছে বলা হয়েছে এবং দেশজুড়ে ৪০ দিনের জাতীয় শোক ও ৭ দিনের সরকারি ছুটির ঘোষণা দিয়েছে তেহরান।  ইউএস ও ইসরায়েলের হামলায় তাঁর অফিস ও কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার মাধ্যমে যে স্থানে তিনি অবস্থান করছিলেন সেখানেই তিনি নিহত হন বলে বলা হয়েছে। তেহরানের বার্তা সংস্থা তাসনিম, ফার্স নিউজ ও ইরনার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তৎক্ষণাত তাঁর পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন।
প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহতের খবর জানিয়েছেন; পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সরকারি সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।  ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ১৯৮৯ সাল থেকে ওই দেশ পরিচালনার সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন এবং মার্কিন ও ইসরায়েল বিরোধীতার জন্য আন্তর্জাতিক রাজনীতিতে একটি প্রভাবশালী এবং বিতর্কিত ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবাদ ও প্রতিক্রিয়া শুরু হয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ