রবিবার, মে ১০, ২০২৬
No menu items!
বাড়িআন্তর্জাতিকইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নিতে পুতিনের প্রস্তাব

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নিতে পুতিনের প্রস্তাব

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর ও সংরক্ষণে মস্কো প্রস্তুত রয়েছে।

মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ২০১৫ সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার অভিজ্ঞতা রাশিয়ার রয়েছে এবং প্রয়োজনে সেই প্রক্রিয়া আবারও বাস্তবায়ন করা যেতে পারে।

তিনি বলেন, সংঘাত সংশ্লিষ্ট সব পক্ষই ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে এবং ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডে পাঠানোর দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে ইরানও নিজেদের অবস্থান কঠোর করে।

পুতিন আরও জানান, মস্কো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে এবং চলমান উত্তেজনার দ্রুত অবসান কামনা করে।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ