বাড়িপরিবেশশার্শায় বিপন্ন প্রাণী তক্ষক উদ্ধার,দুই প্রতারক গ্রেপ্তার

শার্শায় বিপন্ন প্রাণী তক্ষক উদ্ধার,দুই প্রতারক গ্রেপ্তার

যশোরের শার্শায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপন্ন প্রাণী তক্ষকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ভোরে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার মাটিপুকুর গ্রামের করিম হোসেন (৪৮) ও মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মামুনুর রশিদ (৪২)।

পুলিশ জানান, গোপন সংবাদ ভিত্তিতে উপজেলার মাটিপুকুর  এলাকায় বিশেষ অভিযান চালিয়ে করিম হোসেন ও মামুনুর রশিদ নামের দুই ব্যক্তিকে একটি বন্যপ্রাণী তক্ষকসহ গ্রেফতার করা হয়। এর আগেও আসামি করিম হোসেন বিরুদ্ধে একই অপরাধে থানায় একটি মামলা রয়েছে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী করিম হোসেনের ঘর থেকে প্লাস্টিকের বাস্কেটের মধ্যে রাখা একটি তক্ষক উদ্ধার করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বিভিন্নস্থানে তক্ষক কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল এই চক্রটি। তাদের বিরুদ্ধে থানায় বন্যপ্রাণী সংরক্ষন আইনে মামলা হয়েছে।আটকদের মঙ্গলবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানায় করিম হোসেনের বিরুদ্ধে একই অপরাধের আরও একটি মামলা রয়েছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ