বাড়িবিনোদন‘হজ আমাকে সম্পূর্ণ আত্মসমর্পণ শিখিয়েছে’

‘হজ আমাকে সম্পূর্ণ আত্মসমর্পণ শিখিয়েছে’

পবিত্র হজ পালন করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। মা-বাবার সঙ্গে জীবনের বিশেষ এই সফর শেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা শেয়ার করেছেন এই ললিউড তারকা।

হজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি একে ‘সবর, শোকর এবং অবিশ্বাস্য তাওয়াক্কুলের (আল্লাহর ওপর ভরসা) এক গল্প’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে দুরেফিশান লিখেছেন, ‘খুব ভালো লাগছে যে আমি এই সফরটি আমার মা-বাবার সাথে করতে পেরেছি। মাশাআল্লাহ, রামির (শয়তানকে পাথর মারা) প্রথম দিনেই যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন আমার চেয়ে তাদের শক্তি ও মনোবল অনেক বেশি ছিল।’

হজ ক্যাম্পের চমৎকার কিছু মুহূর্তের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘অসাধারণ কিছু মেয়ের সাথে পরিচয় হয়েছে। আমরা একসাথে নামাজ পড়েছি, কেঁদেছি, হেসেছি এবং ক্যাম্পের সব ধরনের খাবার খেয়েছি। তাকওয়ার চমৎকার সব গল্প শুনেছি আর কথার চেয়ে কাজের মাধ্যমে দ্বীনকে বেশি করে শিখতে পেরেছি।’

তার কথায়, ‘আমি নিজের সাথে ঠিক কী নিয়ে ফিরছি তা জানি না, কারণ সেখানে পাওয়ার পরিমাণ এত বেশি যে এই মুহূর্তে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে আমি এটা জানি যে আমি পেছনে কী রেখে যাচ্ছি- এতদিন ধরে বয়ে বেড়ানো কিছু জিনিস ও আবেগের ভারী বোঝা।’

পবিত্র এই ইবাদত থেকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছেন উল্লেখ করে দুরেফিশান বলেন, ‘সব ধরণের আবেগ থেকে নিজেকে মুক্ত করা এবং সম্পূর্ণ আত্মসমর্পণ- এটাই হজ আমাকে শিখিয়েছে। আর সম্ভবত এটাই সেই একটি জিনিস যা আমি নিজেকে বারবার মনে করিয়ে দেব।’

সবশেষে ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে এই ললিউড তারকা লেখেন, ‘হজ মোবারক। আল্লাহ আমাদের সবাইকে এই ফরজটি পালন করার তৌফিক দিন। আর আমরা যখন এটি করব, তা যেন আমাদের বাহ্যিকের চেয়ে অভ্যন্তরীণভাবে আরও বেশি পরিবর্তিত ও পরিশুদ্ধ করে।’

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ