এবার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে দুবাইয়ের দর্শক মাতাবেন জায়েদ খান। তারা আগামী ১৭ মে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইটে পারফর্ম করবেন। দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই তারকার সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।
এ বিষয়ে চিত্রনায়ক জায়েদ খান বলেন, খুব দ্রুতই আমি দেশে ফিরতে পারছি না। অনেকদিন ধরেই আমেরিকায় রয়েছি। তবে এবার সুযোগ এসেছে এশিয়ায় যাওয়ার। চলতি মাসে দুবাইয়ে যাচ্ছি একটি অনুষ্ঠানে অংশ নিতে। আমার সঙ্গে থাকবেন নুসরাত ফারিয়া।
