শুক্রবার সকাল থেকে সামাজিকমাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে পাপারাজ্জিদের দেখেই তাড়াহুড়ো করে গাড়িতে উঠে যান কঙ্গনা! এরপরই সেই গুঞ্জন আরও জোরাল হয়।
কারও মতে, চুপিসারে বিয়ে সেরেছেন কঙ্গনা কেউ আবার বলছেন ‘ক্যুইন ২‘লুক ফাঁস। কঙ্গনার বিবাহিত জীবনের মঙ্গল কামনা করে এক নেটিজেন লেখেন, যেই হোক সেই ভাগ্যবান মানুষটি, আশা করি কঙ্গনার দাম্পত্য জীবন সুখের হবে। ৪১ বছর বয়সে বিয়ে করাটা স্বাভাবিকই।
অপর এক ব্যক্তির মন্তব্য, অবশেষে কঙ্গনা বিয়ে করলেন।
মজা করে আরও যোগ করেছেন, বিবাহিত মহিলার লুকে দেখলে সেটা এমন কী বড় ব্যাপার?
তবে গোপনে বিয়ের গুঞ্জন উঠতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।
