বুধবার, মার্চ ২৫, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ, আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ, আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে ঈদুল ফিতর-পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রম নিয়ে ৫ দফা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
নির্দেশনাগুলো হলো—
২০২৬ সালের ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই পুরো ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন নিশ্চিত করতে হবে।
প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে কি না, তা নিশ্চিত করতে তদারকি জোরদার করতে হবে।
শুধু পরিচ্ছন্নতা কর্মীদের ওপর নির্ভর না করে প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং সৃষ্ট বাগানের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে নিয়মিত উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরজুড়ে এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আন্তঃমন্ত্রণালয় কমিটি মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবে।
মূলত শিক্ষার্থীদের জন্য একটি রোগমুক্ত, নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ