১৯৭৬ সালের ১ নভেম্বর যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল খনন কাজের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খনন কাজে অংশ নিয়েছিলেন তৎকালীন যশোর জেলা ডিসি মহীউদ্দীন খান আলমগীরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এই সনির্ভর প্রকল্পটি দেশব্যাপী স্বেচ্ছাশ্রম ভিত্তিক গণউপযোগ অনুগামী প্রকল্প বাস্তবায়নে সামাজিক আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসাবে উদ্বোধন করেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ১ নভেম্বর ১৯৭৬।’
১৯৭৬ সালের ১ নভেম্বর তারেক রহমানের বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে মাটি কেটে যশোরের শার্শা উপজেলার বেতনা নদীর সংযোগ উলাসী-যদুনাথপুরে প্রায় চার কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। সে সময় এলাকার সাধারণ মানুষ জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় কৃষি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সেই খাল খনন কর্মসূচিতে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছিলেন।
ধারবাহিক কার্যক্রমের পর ছয় মাস পর ১৯৭৭ সালের ৩০ এপ্রিল উলাশী খালের উদ্বোধন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে তার এই কর্মসূচি সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই খাল খনন কর্মসূচি সে সময় কৃষি ব্যবস্থার উন্নয়নে অভূতপূর্ব এক নজির স্থাপন করে।
দীর্ঘ সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে মৃতপ্রায় এবং এর সাথে যুক্ত স্মৃতিস্তম্ভগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে ।
বর্তমান সরকার এই ঐতিহাসিক খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে যার ফলে ঐতিহাসিক উলাশী মডেল পুনঃপ্রতিষ্ঠা গ্রামীণ অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এখানে উল্লেখ থাকে যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জাগোদল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। যা পরবতীতে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি আত্মপ্রকাশ করে।
পাঠকদের উদ্দেশ্যে আরেকটি তথ্য দিয়ে রাখি। আমার নানা মহুম মুন্সি ইউসুফ আলী সরদার ও তার শশুর মহুম কিফাতুললাহ মোড়ল এর জমিতে প্রথম মাটি কেটে উদ্বোধন এই খালের উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফলে এই খালের জন্য আমার নানার ১৩ বিঘা জমি খালের ভিতর চলে যায়। এইজন্য তাদের উত্তরসূরী হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি।
লেখকঃ প্রকাশক ও সম্পাদক: মো: নিজাম উদ্দীন
