বাড়িজাতীয়সোনার ভরি ২ লাখ ছাড়াল

সোনার ভরি ২ লাখ ছাড়াল

দেশের বাজারে সোনার দাম আবারও রেকর্ড ভেঙেছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, নতুন দর অনুযায়ী ভালো মানের সোনার প্রতি ভরি এখন ২ লাখ ৭২৫ টাকা।

সোমবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাম ঘোষণা করা হয়, যা মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হবে।

এর আগে, শনিবার (৪ অক্টোবর) প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। সেই হিসেবে নতুন দামে প্রতি ভরিতে ৩ হাজার ১৫০ টাকার বৃদ্ধি ঘটেছে।

বাজুসের পক্ষ থেকে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বাজার পরিস্থিতির আলোকে এই মূল্য সমন্বয়ের কথা বলা হয়েছে।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ