বাড়িজাতীয়বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। তবে আহত ব্যক্তিসহ তার সঙ্গে থাকা অপর চোরাকারবারি ঘটনাস্থল থেকে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে শনিবার রাতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করছিল বিজিবির একটি টহলদল। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করা হলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর আক্রমণের চেষ্টা করে।
তিনি বলেন, আত্মরক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা গুলি চালায়। এতে একজন চোরাকারবারি আহত হয়। পরে আহত ব্যক্তিকে সঙ্গে নিয়ে অপর চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
সীমান্ত এলাকায় এ ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ