নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, নিহতরা একই পরিবারের সদস্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে এবং তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
