বাড়িজাতীয়টাঙ্গাইলে পিকনিকে গিয়ে নদীতে নিখোঁজ স্কুল ছাত্র,উদ্ধারে কাজ করছে ডুবুরি দল

টাঙ্গাইলে পিকনিকে গিয়ে নদীতে নিখোঁজ স্কুল ছাত্র,উদ্ধারে কাজ করছে ডুবুরি দল

টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে নদীতে নিখোঁজ হয়েছেন এক সপ্তম শ্রেণির এক  স্কুল ছাত্র।

শনিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হাঁটুভাঙ্গা এলাকার বংশাই নদীতে এ ঘটনা ঘটে।

 নিখোঁজ শিক্ষার্থী নাজিম শিকদার (১৫) উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী মজিদপুর গ্রামের ইকবাল শিকদারের ছেলে।

নিখোঁজ নাদিমের বন্ধুরা জানান, সকালে তরফপুর এলাকা থেকে নৌকা দিয়ে  পিকনিকে যাওয়ার জন্য  রওনা হয়। গানের তালে তালে বন্ধুরা মিলে নাচানাচির এক পর্যায়ে নৌকাটি হাটুভাঙ্গা সেতুর পশ্চিম পাশে গেলে নাদিম ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি তার।
নিহতের মা বলেন, আমার মনে জানানা দিছিলোরে বাবা। তোর ভাই বাড়িতে নাই, আইলে পড়ে তুই পিকনিকে যাইসরে বাবা। অনেক কষ্ট কইরা তোরে বড় করছিরে বাবা।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মিজানুর রহমান খন্দকার বলেন,খবর পেয়ে  উদ্ধারকাজে ৪ জন ডুবুরি সদস্য অংশ নিয়েছেন। নদীর তলদেশ থেকে শুরু করে বিভিন্ন স্পটে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত নাদিমের কোনো সন্ধান মেলেনি।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ