বাড়িজাতীয়টাঙ্গাইলে নকল প্রসাধনী বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলে নকল প্রসাধনী বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইল শহরের ছয় আনি বাজারে নিষিদ্ধ ও নকল প্রসাধনী বিক্রি ও সরবরাহের অপরাধে এক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে জব্দকৃত সকল নকল ও নিষিদ্ধ প্রসাধনী ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় তাকে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর।

আসাদুজ্জামান রুমেল বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নকল, ভেজাল ও প্রতারণামূলক ব্যবসার বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সম্প্রতি বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান জোরদার করেছে, যাতে জনগণ নিরাপদ ও মানসম্পন্ন পণ্য ব্যবহার করতে পারে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ