রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
No menu items!
বাড়িঅপরাধটঙ্গীতে বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু, পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

টঙ্গীতে বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু, পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় একই পরিবারের বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) ভোরে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতরা হলেন বনমালা এলাকার বাসিন্দা মো. সোহেল হোসেন এবং তার ছোট ছেলে সাকিব হোসেন। সাকিব উত্তরা এলাকার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল হোসেন তার দুই ছেলেকে নিয়ে নিজ বাসায় বসবাস করতেন। শনিবার (২৫ এপ্রিল) মধ্যরাতে ঘরের ভেতর সাকিব হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বাড়ির কাছাকাছি বনমালা রেললাইনের পাশ থেকে সোহেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, ঘুমন্ত অবস্থায় ছেলেকে হত্যার পর বাবা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিজ বাসায় কলেজছাত্র সাকিব খুন হয়েছেন এবং রেললাইনের পাশে তার বাবার মরদেহ পাওয়া গেছে। পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় নিহত সোহেল হোসেনের বড় ছেলে সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ