বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
No menu items!
বাড়িঅপরাধচট্টগ্রাম উপকূলে নৌপথে জলদস্যু আতঙ্ক: বাঁশখালী–কুতুবদিয়া রুটে আবারও ডাকাতি, ৭ লাখ টাকার...

চট্টগ্রাম উপকূলে নৌপথে জলদস্যু আতঙ্ক: বাঁশখালী–কুতুবদিয়া রুটে আবারও ডাকাতি, ৭ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের বাঁশখালী ও কুতুবদিয়া উপকূলীয় নৌপথে জলদস্যুতা আশঙ্কাজনক হারে বেড়েছে। একের পর এক ডাকাতির ঘটনায় এই রুটে চলাচলকারী জাহাজ মালিক, ব্যবসায়ী ও নাবিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি রাতে গভীর সাগরে নোঙর করা একটি পণ্যবাহী জাহাজে সশস্ত্র ডাকাতদল হামলা চালিয়ে নগদ দেড় লাখ টাকাসহ আনুমানিক ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এর কয়েকদিন আগেও একই কোম্পানির আরেকটি জাহাজে একই ধরনের ঘটনা ঘটে। এছাড়া সম্প্রতি অন্যান্য কোম্পানির কয়েকটি জাহাজেও ডাকাতির খবর পাওয়া গেছে।
যেভাবে হামলা: ডাকাতির শিকার জাহাজ কোম্পানির এক কর্মকর্তা জানান, জাহাজটি বাঁশখালী উপকূল থেকে প্রায় ২ নটিক্যাল মাইল দূরে মাদার ভেসেল থেকে পণ্য বোঝাইয়ের অপেক্ষায় ছিল। রাত ১টার দিকে প্রহরী জাহাজে অজ্ঞাত লোকজন উঠতে দেখে সতর্ক করলে তারা হামলার চেষ্টা করে। প্রাণভয়ে প্রহরী কেবিনে আশ্রয় নেন।
অন্তত ১২ জন সশস্ত্র জলদস্যু চাপাতি, রামদা ও ছুরি নিয়ে জাহাজে উঠে বাবুর্চি ও ইঞ্জিনচালকসহ কয়েকজন ক্রুকে মারধর করে লকার ভেঙে লুটপাট চালায়। পরে মাস্টার ও লস্করদের ভয়ভীতি দেখিয়ে সবাইকে আলাদা কেবিনে আটকে রাখে। প্রায় ৪৫ মিনিট ধরে জাহাজে তাণ্ডব চালায় তারা।
যা যা লুট করে ডাকাতরা নিয়ে যায়:
নগদ ১.৫ লাখ টাকা
১০টি মোবাইল ফোন
কম্পাস
৬ সেট ব্যাটারি
৫০০ লিটার জ্বালানি
৩টি গ্যাস সিলিন্ডার
২টি ওয়াকিটকি
খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সরঞ্জাম
মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।
উদ্ধার অভিযান

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ