রবিবার, এপ্রিল ১২, ২০২৬
No menu items!
বাড়িঅপরাধগাজীপুরে ট্রাক পার্কিং নিয়ে উত্তেজনা, শ্রমিকদের ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ অচল...

গাজীপুরে ট্রাক পার্কিং নিয়ে উত্তেজনা, শ্রমিকদের ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ অচল মহাসড়ক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ইউটার্ন এলাকায় ট্রাক চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে, এতে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, মহাসড়কের পাশে ট্রাক ও লরিগাড়ি পার্কিংকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। এ সময় এক পরিবহন শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিভিন্ন পরিবহন শ্রমিক ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সড়কের পাশে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে এক চালককে মারধর করা অত্যন্ত নিন্দনীয়। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচারের দাবি এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা এই কর্মসূচি পালন করেন। দফায় দফায় বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একাধিক ট্রাক চালক জানান, সকালে উপজেলার জৈনা বাজার এলাকার আহমদ ফিলিং স্টেশন থেকে ডিজেল নেওয়ার জন্য অসংখ্য ট্রাক মহাসড়কের পাশে লাইনে দাঁড় করানো ছিল। দুপুরে হঠাৎ হাইওয়ে পুলিশ এসে কোনো সতর্কতা ছাড়াই চালকদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে গুরুতর আহত করে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, আকস্মিক এ অবরোধে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে মাওনা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিক বলেন, ঘটনার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ