বাড়িজাতীয়কালীগঞ্জে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

কালীগঞ্জে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জে ছাত্রলীগের উপজেলা সভাপতি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ মে) ভোরে উপজেলার কাশীরাম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের বাবলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও তার ছেলে রাকিবুজ্জামান আহমেদের আস্থাভাজন কর্মী ছিলেন। তার বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাটে গত জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ