বাড়িজাতীয়ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে মানবিক সমাজ গড়ার আহ্বান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে মানবিক সমাজ গড়ার আহ্বান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪নং তেলিহাটি ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হোক,এটাই তার প্রত্যাশা।
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান একজন শিক্ষিত, ভদ্র, নম্র ও স্বপ্নবাজ তরুণ হিসেবে এলাকায় ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেহ উদ্দিন মাস্টারের সন্তান। মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন বাজি রাখা এই সাহসী মুক্তিযোদ্ধা পরবর্তীতে শিক্ষকতা ও জনপ্রতিনিধিত্বের মাধ্যমে দীর্ঘদিন মানুষের সেবা করেছেন। টানা প্রায় ১৮ বছর তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে তিনি মানুষের ভালোবাসা অর্জন করেন।
বাবার আদর্শকে বুকে ধারণ করে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানও সামাজিক উন্নয়ন, মানবসেবা ও মাদকবিরোধী কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও তরুণদের নিয়ে গঠনমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয়রা জানান, ব্যক্তিগত প্রতিষ্ঠার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তার অন্যতম মানবিক গুণ। সুখ-দুঃখে সাধারণ মানুষের পাশে থেকে তিনি ইতোমধ্যে তরুণ সমাজের কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
পবিত্র ঈদের এই শুভক্ষণে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি একটি মাদকমুক্ত, পরিবেশবান্ধব ও জনকল্যাণমুখী আধুনিক তেলিহাটি ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ