পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ঈদ মানে ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা। পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমি গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
“রাজনীতি মানুষের কল্যাণের জন্য। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে আমি নিজস্ব অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক মনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার, মাদ্রাসার আধুনিকায়ন, ঈদগাহ মাঠে ইটের সলিং এবং জনসাধারণের চলাচল সহজ করতে একাধিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন। তার এসব উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়রা জানান, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন এলাকাবাসী।
