সোমবার, মার্চ ৩০, ২০২৬
No menu items!
বাড়িমতামতহামের ঝুঁকি বাড়ায় ৬ মাস বয়সেই টিকা, তবে কেবল ক্যাম্পেইনে

হামের ঝুঁকি বাড়ায় ৬ মাস বয়সেই টিকা, তবে কেবল ক্যাম্পেইনে

দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় টিকা দেওয়ার বয়সসীমা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইনে ৬ মাস বয়সী শিশুরাও হামের টিকা নিতে পারবে। তবে নিয়মিত টিকাদান কর্মসূচিতে আগের নিয়মই বহাল থাকছে ৯ মাস বয়সের আগে এই টিকা দেওয়া যাবে না।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপ (নাইট্যাগ)-এর পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদ।
তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত বয়সের আগেই টিকা দেওয়ার নজির রয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থারও এ বিষয়ে নির্দেশনা আছে। সেই আলোকে নাইট্যাগ ক্যাম্পেইনের ক্ষেত্রে ৬ মাস থেকে ১০ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়ার সুপারিশ করেছে।
তবে নিয়মিত টিকাদান কর্মসূচিতে ৯ মাসের আগে টিকা না দেওয়ার বিষয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী এ ধরনের কোনো প্রচলন নেই এবং এ বিষয়ে এখনো পর্যাপ্ত গবেষণাও হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসে দেশে হামে আক্রান্ত হয়েছে অন্তত ৮০ জন এবং মারা গেছে ১৪ শিশু। এর মধ্যে প্রায় ৩৫ শতাংশ শিশুর বয়স ছিল ৯ মাসেরও কম। অর্থাৎ, টিকা নেওয়ার আগেই তারা সংক্রমিত হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
তবে পূর্ণাঙ্গ তথ্যের অভাবে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলেও স্বীকার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে জানা গেছে, গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স থেকে বরাদ্দকৃত টিকা ইতোমধ্যে দেশে পৌঁছেছে। কিন্তু সিরিঞ্জসহ প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট না থাকায় টিকাদান ক্যাম্পেইন শুরুতে বিলম্ব হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ