বুধবার, মার্চ ১৮, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়শ্রীপুরে কৃষকদল নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীপুরে কৃষকদল নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া বাজার এলাকায় কৃষকদলের নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার কেওয়া বাজার এলাকায় একটি অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থেকে সাম্প্রতিক প্রকাশিত কয়েকটি সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় “শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে জুতা লুটপাট করে বিক্রির অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা তাদের নজরে এসেছে। তারা দাবি করেন, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি আহসান উল্লা রাসেল বলেন, প্রকাশিত সংবাদের মাধ্যমে তার নাম জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে, যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। তিনি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
একই ওয়ার্ডের কৃষকদলের সাধারণ সম্পাদক ইসমাইল মুনছি বলেন, তার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্বেচ্ছাসেবক দলের নেতা আমান মন্ডল বলেন, তার বিরুদ্ধেও মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
এ সময় শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক নেতা ও বাজার কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বলেন, কেওয়া বাজারে কোনো ধরনের লুটপাটের ঘটনা ঘটেনি। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ওপর ভিত্তি করে সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে এসব সংবাদের সংশোধন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ