শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
No menu items!
বাড়িলিড নিউজমৌলভীবাজারে সিএনজি–পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩

মৌলভীবাজারে সিএনজি–পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩

শ্রীমঙ্গল–মৌলভীবাজার সড়কের ভৈরব বাজার এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাত প্রায় মধ্যরাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সরাসরি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল–এ নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফ জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ