সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
No menu items!
বাড়িঅপরাধনড়াইলে আধিপত্যের বিরোধে সংঘর্ষ, চারজন নিহত

নড়াইলে আধিপত্যের বিরোধে সংঘর্ষ, চারজন নিহত

নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে ভোরের দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পরে গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ