শনিবার, এপ্রিল ১১, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে ধলেশ্বরী সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ব্যতিক্রমধর্মী সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে ধলেশ্বরী সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ব্যতিক্রমধর্মী সংবাদ সম্মেলন

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:

টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী সেতুর টোল প্রত্যাহারের দাবিতে সড়কে বসে ব্যতিক্রমধর্মী সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সড়ক ব্যবহারকারীরা।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন টাঙ্গাইল-আরিচা মহাসড়কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে টোল প্রত্যাহারের দাবি জোরালোভাবে তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধলেশ্বরী সেতুর টোল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী পরিবহন শ্রমিক ও স্থানীয়দের আর্থিক চাপ বেড়ে যাচ্ছে, যা তাদের জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলছে।
বক্তাদের মধ্যে আবু বকর সিদ্দিক নামের এক ব্যক্তি বলেন,গত ৫ আগস্টের পর ছাত্র-জনতা এই টোল বন্ধ করে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে ইজারাদার জেলা প্রশাসনের অনুমতি নিয়ে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পুনরায় টোল আদায় শুরু করে। তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকার পতনের পরপরই টোল বন্ধের দাবিতে স্মারকলিপি দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কেবল আশ্বাসই পাওয়া গেছে।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান সংসদ সদস্যের নির্বাচনী ইশতেহারেও টোল প্রত্যাহারের প্রতিশ্রুতি ছিল। কিন্তু সম্প্রতি নতুন করে টেন্ডার আহ্বান করায় জনমনে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
তারা সরকারের কাছে দ্রুত ধলেশ্বরী সেতুর টোল প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে সাধারণ সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি কমে এবং স্বস্তি ফিরে আসে।
এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, সেতু সংলগ্ন এলাকায় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে বারবার তারাই টেন্ডার নিয়ে আসছে। অভিযোগ রয়েছে, তারা টোল আদায়ের সময় সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে থাকে, যা নিয়ে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয়রা টাঙ্গাইল জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ