শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
No menu items!
বাড়িঅপরাধগাজীপুরে পৃথক দুই স্থান থেকে দগ্ধ দুই  মরদেহ উদ্ধার

গাজীপুরে পৃথক দুই স্থান থেকে দগ্ধ দুই  মরদেহ উদ্ধার

জেলার দুই উপজেলায় পৃথক ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীসহ দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর উপজেলা এবং দুপুরে গাজীপুর সদর এলাকায় এ ঘটনা ঘটে। দুটি ঘটনাকেই সন্দেহজনক হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার এমসি বাজার–শিশু পল্লী আঞ্চলিক সড়কের বৃন্দাবন চৌরাস্তা মোড়ের পূর্ব পাশে সড়কের ধারে এক অজ্ঞাত যুবকের দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে গ্রাম পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, হত্যার পর মরদেহে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
গ্রাম পুলিশ সদস্য শরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পাই এবং সঙ্গে সঙ্গে থানায় জানাই।
এদিকে একই দিন দুপুরে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে মাহবুব নামে নিখোঁজ এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, তাকেও হত্যার পর আগুনে পোড়ানো হয়েছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ূম জানান, প্রাথমিকভাবে ঘটনাগুলো হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। পরিচয় শনাক্ত ও ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই ঘটনারই রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ