সোমবার, মার্চ ১৬, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আরোহীর দুই পা বিচ্ছিন্ন

গাজীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আরোহীর দুই পা বিচ্ছিন্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় বেপরোয়া গতির রেডিমিক্স পাথর বহনকারী ট্রানজিট মিক্সার ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হয়েছেন। তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (১৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রেডিমিক্স পাথর বহনকারী ট্রানজিট মিক্সার ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে।
নিহত যুবকের নাম মোস্তফা কামাল বাবু (২৮)। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নূরের চর গ্রামের মোগল আকন্দের ছেলে। আহত মোটরসাইকেল আরোহীর নাম মুখলেছ। তারা দুজন মোটরসাইকেলযোগে গাজীপুর থেকে ঈদের ছুটিতে নিজ গ্রামের বাড়ি জামালপুরে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেলে করে দুই যুবক ময়মনসিংহগামী লেন ধরে জামালপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি রেডিমিক্স পাথর বহনকারী ট্রানজিট মিক্সার ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোস্তফা কামাল বাবু মারা যান এবং আরোহী মুখলেছের দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বর্মন বলেন, “ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে দুই যুবক জামালপুরে যাওয়ার পথে রঙ্গিলা বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রানজিট মিক্সার ড্রাম ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন এবং আরোহী গুরুতর আহত হন।”
তিনি আরও জানান, আহত মুখলেছকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ