শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়খাগড়াছড়িতে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৫ দোকান; ক্ষতি প্রায় ৫ কোটি টাকা

খাগড়াছড়িতে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৫ দোকান; ক্ষতি প্রায় ৫ কোটি টাকা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে বাজারের কাপড় গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খাগড়াছড়ি সদর থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বোয়ালখালী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, “রাতে দোকান বন্ধ করে সবাই বাসায় চলে গিয়েছিল। হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে তারা পৌঁছানোর আগেই অনেক দোকান পুড়ে যায়।”খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, “রাত ৩টার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত আমাদের ইউনিট কাজ শুরু করে। পরে আরেকটি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ