বুধবার, মার্চ ২৫, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়কালকিনীতে অটোরিকশা উল্টে খাদে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির, আহত ৫

কালকিনীতে অটোরিকশা উল্টে খাদে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির, আহত ৫

মাদারীপুরের কালকিনী উপজেলায় অটোরিকশা উল্টে খাদে পড়ে চান মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়েসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার নীলমনি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চান মিয়া উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মাঝেরচর কান্দি গ্রামের নায়েব আলী বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর উরারচর এলাকা থেকে বাঁশগাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে নীলমনি ব্রিজ পার হওয়ার সময় অটোরিকশাচালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে চান মিয়া, তার স্ত্রী ও মেয়েসহ মোট ছয়জন আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালকিনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেন, চালকের অসচেতনতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা দায়ী চালকের বিচার দাবি করেছেন। নিহত চান মিয়া তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলেও জানান তারা।
কালকিনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ