বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
No menu items!
বাড়িআইন-আদালত২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত ইসমাইল চৌধুরী সম্রাট, গ্রেফতারি পরোয়ানা জারি

২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত ইসমাইল চৌধুরী সম্রাট, গ্রেফতারি পরোয়ানা জারি

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের দায়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ যুবলীগ-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট-কে দুই ধারায় মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।
রায়ে অবৈধ সম্পদ অর্জনের দায়ে সম্রাটকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া অর্থপাচারের পৃথক আরেকটি মামলায় তাকে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে রায়ের সময় সম্রাট পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের নভেম্বরে প্রায় দুই কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরোয়ানা কার্যকর করে দ্রুত তাকে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ