শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
No menu items!
বাড়িঅপরাধসিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ তার আরও দুই সহযোগীকে নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা ভারতের মেঘালয় রাজ্যের চংকেট ও মারকান এলাকার মধ্যবর্তী একটি সুপারি বাগানে অবস্থান করছিলেন।এ সময় স্থানীয় খাসিয়া লোকজন তাদের সুপারি চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সালেহ আহমেদ।
নিহত সালেহ আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।
ঘটনার সময় তার সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া (২৫) ও একই গ্রামের মো. মাসুম আহম্মদ (২০) মরদেহটি বাংলাদেশে নিয়ে আসেন।এর আগে গত ১ এপ্রিল একই উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আরও এক বাংলাদেশি যুবক গুলিতে নিহত হন। তবে তার মরদেহ এখনও দেশে ফেরত আনা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিজিবি জানায়, বিষয়টি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ