বাড়িজাতীয়সিরাজগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

সিরাজগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সুমন (২৫) গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সাহেবপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সি-লাইনের একটি যাত্রীবাহী বাস ধোপাকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয় এবং মোটরসাইকেলের আরেক যাত্রী আহত হন।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ