বাড়িজাতীয়সচিবালয়ে আজ সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সচিবালয়ে আজ সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সচিবালয়ে আজ  মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে এই ঘোষণা এলো। সোমবার (২৬ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৬ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনিবার্য কারণবশত আগামী ২৭ মে মঙ্গলবার সচিবালয়ে সকল ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে যথাযথ সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে।”
তবে ঠিক কী কারণে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ