বাড়িজাতীয়মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, চালকসহ আহত ৫

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, চালকসহ আহত ৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক বিভাজকের রেলিংয়ে ধাক্কা দিলে চালকসহ পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল)দিবাগত রাত ১২টার দিকে পদ্মা সেতুর উত্তর থানার ওজন স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— চালক সাগর (৩৫), সুপারভাইজার সাজেদুল (২৭), হেলপার রাব্বি (২০) ও রাব্বি (২১) এবং যাত্রী শিহাব (২০)।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওয়ামুখী পূর্বাশা এন্টারপ্রাইজের একটি বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অজ্ঞাত যানবাহনকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়ক বিভাজকের রেলিংয়ে সজোরে আঘাত করলে চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকা পড়েন এবং আরও কয়েকজন যাত্রী আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক যন্ত্রপাতির সাহায্যে আটকে পড়া চালককে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।উদ্ধারকাজ শেষে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুর্ঘটনার পর কিছু সময় এক্সপ্রেসওয়েতে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি হাসাড়া হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক যন্ত্রপাতি ব্যবহার করে চালককে উদ্ধার করা হয় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ