রবিবার, মার্চ ২২, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়মাধবপুরে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪

মাধবপুরে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে পিকআপ ভ্যানে থাকা চারজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ