বাড়িজাতীয়মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত শ্রীপুর গড়ার প্রত্যয় মেয়র পদপ্রার্থী এসএম আবুল কালামের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত শ্রীপুর গড়ার প্রত্যয় মেয়র পদপ্রার্থী এসএম আবুল কালামের

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কেওয়া দক্ষিণপাড়া এলাকায় স্থানীয় শতাধিক নারী-পুরুষ, তরুণ ও মুরুব্বিদের অংশগ্রহণে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে দক্ষিণপাড়া এলাকায় আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এবং আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ এস. এম. আবুল কালাম আজাদ।
বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তিনি বলেন, “আমি এ পৌরসভারই সন্তান। আপনারা আমাকে ভোট দিয়ে শ্রীপুর পৌরসভার মেয়র নির্বাচিত করলে সর্বপ্রথম মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ পৌরসভা গড়ে তুলব। পাশাপাশি নাগরিক সেবার মান বৃদ্ধি করে শ্রীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত পৌরসভায় রূপান্তর করব।”
তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। পৌরবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি জনবান্ধব পৌর প্রশাসন প্রতিষ্ঠাই হবে আমার প্রধান লক্ষ্য।”
উঠান বৈঠকে স্থানীয় মুরুব্বি, যুবক, মা-বোনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা এলাকার অবকাঠামোগত উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
বৈঠক শেষে মেয়র পদপ্রার্থী আবুল কালাম আজাদ উপস্থিত ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করে তিনি আগামী দিনের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ