বাড়িজাতীয়ফরিদপুরে জুট মিলের কিশোর শ্রমিকের মৃত্যু: মূল অভিযুক্ত গ্রেপ্তার

ফরিদপুরে জুট মিলের কিশোর শ্রমিকের মৃত্যু: মূল অভিযুক্ত গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে জুট মিলে কাজ করা এক কিশোর শ্রমিকের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শ্রীপুর, মাগুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার রিহাত শেখ (২২) বোয়ালমারী থানার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের বাসিন্দা। র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাতে ডোবরা গ্রামের আকিজ-বশির জনতা জুট মিল-এ কাজ শেষে ১২ বছর বয়সী শ্রমিক মো. সজিব ওরফে শরীফ অসুস্থ হয়ে পড়ে। সহকর্মীদের অসদাচরণের কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
পরে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি সকালে তার মৃত্যু হয়।
ঘটনার পর সজিবের বাবা বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
র‍্যাব-১০-এর কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম জানান, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ