বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়প্রেসক্লাবের আয়োজনে বিদায়ী ইউএনওকে সম্মাননা, আবেগঘন পরিবেশ

প্রেসক্লাবের আয়োজনে বিদায়ী ইউএনওকে সম্মাননা, আবেগঘন পরিবেশ

 

গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে শ্রীপুর প্রেসক্লাব (১৯৯০)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি হান্নান মাহফুল হাসান।
বিদায়ী ইউএনও ব্যারিস্টার সজিব আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, “শ্রীপুরে যোগদানের পর থেকে মানুষের খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। এখানকার মানুষের সঙ্গে এক ধরনের আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখতে স্থানীয় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন।”
শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও’র কর্মদক্ষতা, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ