বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়পিলখানা ট্র্যাজেডি নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা খিজির হায়াত খানের

পিলখানা ট্র্যাজেডি নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা খিজির হায়াত খানের

২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিকে কেন্দ্র করে নতুন একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন দেশীয় চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান। তিনি জানিয়েছেন, ছবিটির চিত্রনাট্যের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে নির্মাতা উল্লেখ করেন, দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী যখন পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তের নির্দেশ দেন, ঠিক সেই সময়ই তার সিনেমার স্ক্রিপ্ট লেখা শেষ হয়। তিনি আশা প্রকাশ করেন, চলচ্চিত্রটি নির্মাণ শেষে দর্শকদের সামনে উপস্থাপনে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হবে না।
খিজির হায়াত খান বলেন, নিহতদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশা থেকেই তিনি এই কাজটি করছেন। শিল্পের মাধ্যমে সে সময়ের নির্যাতন ও ট্র্যাজেডির বাস্তবতা তুলে ধরতে চান বলেও জানান তিনি।
তবে ছবিটির অভিনয়শিল্পী বা অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এর আগে দেশাত্মবোধক ও সামাজিক বার্তাধর্মী চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন এই নির্মাতা। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে জাগো, মিস্টার বাংলাদেশ এবং ওরা ৭ জন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা এলাকায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর একদল সদস্যের বিদ্রোহের ঘটনায় তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে ওই ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনাটি দেশের ইতিহাসে অন্যতম মর্মান্তিক ট্র্যাজেডি হিসেবে বিবেচিত।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ