বাড়িজাতীয়নজরুল জন্মজয়ন্তীর পথে শ্রীপুরে তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস

নজরুল জন্মজয়ন্তীর পথে শ্রীপুরে তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে

ময়মনসিংহের ত্রিশালে যাওয়ার সময় গাজীপুরের পথে পথে নেতাকর্মী এবং সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সকাল ১০ টার দিকে তিনি গাজীপুরের সালনা পার হয়ে শ্রীপুরে প্রবেশ করেন। এ সময় মহাসড়কের পাশে হাজার হাজার নেতাকর্মী ও বিপুলসংখ্যক জনতার ভালোবাসায় সিক্ত হন তিনি।
এদিন ত্রিশালে ধারার খাল পুনর্খনন উদ্বোধন
শেষে দুপুরে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিবেন। বিকেলে যুক্ত হবেন বিএনপির সভায়। ময়মনসিংহের ত্রিশাল সফরে প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান ও জনসভাসহ একাধিক কর্মসূচি রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, খাল খনন এবং জন্মজয়ন্তী ও জনসভায় যুক্ত হতে ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী গাজীপুরের শ্রীপুর উপজেলার সীমানায় পৌঁছালে সেখানে কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চুর নেতাকর্মীরা মহাসড়কের পাশে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এছাড়াও উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ী এলাকায় বনবিভাগ অবমুক্তকরণের দাবিতে
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সড়কের পাশে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের।
উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ী থেকে জেনা বাজার পর্যন্ত পাঁচটি স্পটে নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।
শ্রীপুর

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান সজল এমসি বাজার এলাকায় মহাসড়কে নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা তারেক রহমানকে একনজর দেখার জন্য তাকে বহনকারী বাসকে ঘিরে ফেলে।

পরে নয়নপুর,জৈনা এলাকায় হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হান্নান সজল বলেন, প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য এবং উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক জনতা মহাসড়কের উপর অবস্থান নেয়। মহাসড়কের উপর লাখের অধিক নেতাকর্মী সমর্থক উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সড়কের বিভিন্ন পয়েন্টে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ