বুধবার, মার্চ ২৫, ২০২৬
No menu items!
বাড়িলিড নিউজদৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, বহু যাত্রী নিখোঁজের আশঙ্কা

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, বহু যাত্রী নিখোঁজের আশঙ্কা

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুনে সৌহার্দ্য পরিবহন এর একটি বাস ফেরিতে ওঠার চেষ্টা করছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। বাসটিতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী নদীতে তলিয়ে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে সহায়তা শুরু করেন।
এদিকে, উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। উদ্ধার অভিযানে অংশ নিতে পাটুরিয়া ফেরিঘাট ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল রওনা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে। হতাহত ও নিখোঁজের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ