বাড়িজাতীয়ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন আবদুল হান্নান সজল

ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন আবদুল হান্নান সজল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবদুল হান্নান সজল শ্রীপুরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্বের মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র উৎসব সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজে সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতা আরও সুদৃঢ় হোক।”তিনি আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক,এটাই আমাদের প্রত্যাশা।”এ সময় তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ