ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণে তিনি সরকারের কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন। তবে সরকারের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।
কমিশনার বলেন, “সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমি নিয়মিতভাবে আমার দায়িত্ব পালন করবো।”
এদিকে, তার পদত্যাগকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ডিএমপির দায়িত্বে সম্ভাব্য নতুন নিয়োগ বা প্রশাসনিক পরিবর্তন নিয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
