শনিবার, মার্চ ২৮, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় যমুনা সেতু সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলাটেঙ্গর এলাকার রেললাইনের ওপর বসে থাকা কয়েকজন মানুষকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও একটি শিশু রয়েছে।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে মহাসড়কের পাশের রেললাইনে বসেছিলেন। এ সময় দ্রুতগতির সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এসে তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের সদস্য।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই ঘটে যাওয়া এ দুর্ঘটনায় চারদিকে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। অনেকে হতভম্ব হয়ে পড়েন এবং দ্রুত পুলিশ ও স্থানীয় প্রশাসনকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।একই পরিবারের পাঁচজনের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রেললাইনের পাশে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ