বাড়িজাতীয়টাঙ্গাইলে জেলা ছাত্র অধিকার পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলা ছাত্র অধিকার পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের জেলা কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা গণ অধিকার পরিষদের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক কায়ছার আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহতাব আহমেদ মাহি, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি নিলয় আহমেদ এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ সিয়াম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নেতা জুবাইদুল ইসলাম, পারভেজ, সাজিয়া আক্তার, আশা আক্তার ও শিখা আক্তার প্রমুখ।

সভায় জেলা কমিটি গঠনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ