বাড়িজাতীয়চাপাইর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পেলেন প্যানেল চেয়ারম্যান আনোয়ার সিকদার

চাপাইর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পেলেন প্যানেল চেয়ারম্যান আনোয়ার সিকদার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখা এবং জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে প্যানেল চেয়ারম্যান-১ আনোয়ার সিকদারের কাছে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

May be an image of one or more people, dais and text

মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার ১৯ আগস্ট ২০২৪ সালের পরিপত্রের নির্দেশনা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩ ধারার বিধান অনুযায়ী সকল আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য জনাব আনোয়ার সিকদারকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী পরিচালক (স্থানীয় সরকার) নূর নাহিন নিশাদ স্বাক্ষরিত এ আদেশের অনুলিপিতে এসব বলা হয়েছে।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ